অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও জনসংযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৩৪২

লালমোহন প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ধানের শীষের প্রতিককে বিজয়ের লক্ষ্যে প্রচারণা সভা ও জনসংযোগ করেছে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও সহযোগী সংগঠন। রবিবার (০৫ অক্টোবর) বদরপুর ০১নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে সকাল ৯টায় প্রচারণা সভা শেষে বগীরচর এলাকায় জনসংযোগ করা হয়। প্রচারণা সভায় বিএনপির দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান এবং এলাকার উন্নয়ন ও জনসেবা করতে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নির্বাচনী প্রচারণা সভা শেষে দলীয় নেতাকর্মীরা বগীরচর এলাকায়, হাট-বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে সাধারন মানুষের সঙ্গে কুলশ বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এর ফলে লালমোহনে নির্বাচনী প্রচারণার নতুন গতি পথ পেয়েছে, যা সাধারন মানুষের মধ্যেও আলোচনা উৎসাহ দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নেছার উল্যাহ, যুবদলের সভাপতি আকবর হোসেন। এসময় বদরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ ছালামত উল্যাহ, সাধারন সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলা জিয়া পরিষদ নেতা আঃ মান্নান, বদরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...