অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ট্রলার আটক ও সিলগালা বরফমিল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

২৭৮

চরফ্যাশন প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এছাড়াও ২৬টি বরফকল সিলগালার পর সেগুলোর বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে বলে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
‎তিনি জানান, ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশসহ চরফ্যাশন উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট, আটকপাট, নুরাবাদ ও বকশি মৎস্য ঘাটে এ অভিযান চালানো হয়। এ সময় ২৬ টি বরফকল সিলগালা করে সেগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
‎তিনি আরও বলেন, নদীতে মাছ ধরার সময় ৭টি ট্রলার আটক করা হয়। আটক ট্রলারের মাঝিদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ১০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
‎মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর অভিযান চালানো হচ্ছে। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না। মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, তার জন্য নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...