বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩
২৩১
শিক্ষা মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকার আমলের প্রায় ১৬ বছরের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করতে চায় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে নানা অনিয়ম-দুর্নীতির তথ্য জেনেও দমনের পরিবর্তে উৎসাহ দিতো।
ড. আবরার বলেন, বিগত সময়ে শিক্ষা বিস্তারে নামে নানা অসঙ্গতি ও দুর্নীতির কথা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ-৫-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম ছিল রন্ধ্রে রন্ধ্রে।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে যোগ্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বাদ দেওয়ার বহু অনিয়ম-দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তা দমনের পরিবর্তে উৎসাহ দিয়ে গেছে।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে শিক্ষাখাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের নেতৃত্বে এ কাজ চলমান রয়েছে। আপনারা তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ প্রমুখ বক্তব্য রাখেন।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত