অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আরো ১১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৮১

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২০ রাত ০৯:২৮

remove_red_eye

১১৩২

অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, ৩ জন দৌলতখানে, এক জন বোরহানউদ্দিন ও এক জন লালমোহন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। রোববার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫৮১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৭৭ জনের মধ্যে সুস্থ ২০৬ জন। দৌলতখানে আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ৩৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৭২ জনের মধ্যে সুস্থ ৬৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৭ জন, লালমোহনে আক্রান্ত ৬১ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৪৮ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২৯ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৯৪ জনের রিপোর্ট চলে আসায় এখন আর কোনো রিপোর্ট অপেক্ষমান নেই।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...