অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে: হাফিজ ইব্রাহিম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩১

remove_red_eye

৩০৩

দৌলতখান প্রতিনিধি : বিএনপির  জাতীয়  নির্বাহী কমিটির সদস্য ও  ভোলা-২ আসনের সাবেক  সংসদ সদস্য আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম  বলেছেন,  ফ্যাসিস্ট সরকারের আমলে  ভোলার  বোরহানউদ্দিনের গ্যস ব্যবহার করে কোনো শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি  করা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।  বেকারত্ব কমে যাবে।
বুধবার (১ অক্টোবর)  রাত ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে  ভোলার দৌলতখানে পূজামন্ডপ পরিদর্শন, বস্ত্র বিতরণ ও নগদ অর্থ বিতরণ কালে  এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ ইব্রাহিম  বলেন,  ভোলায়  হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয়  উৎসব পালন করছেন। কোথাও কোনো সমস্যা নেই। আমি এলাকার মানুষের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আগামী নির্বাচনে আপনাদের ভোট চাই। নারী ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন,  দেশের ৫২% নারী। নারী ভোটারদের  ভোটেই এদেশে এমপি- মন্ত্রী  হবে।
এসময় হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন,  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, সহ সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল,  ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন,  উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

দৌলতখান মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...