অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ১১:০৮

remove_red_eye

৯৬৪




মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মদিন উপলক্ষে উপজেলার চার ইউনিয়নের চারজন হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সামনে এই সেলাই মেশিন বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল।