অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৫৩

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা তথ্য অফিসের আয়োজনে "শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের" আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়, ভোলা-এর  হলরুমে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইড এবং যুব সেচ্ছাসেববকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। উক্ত  কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু'মেন,  ডা: মু. মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা ;  জনাব  এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,ভোলা;  জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক,  মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা ; জনাব মোঃ আজাহারুল হক, জেলা শিক্ষা অফিসার, ভোলা;  জনাব আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভোলা, বাংলাদেশ স্কাউটস- ভোলা এর জেলা কমিশনার জনাব  আবু তাহের, জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ মনিরুল ইসলাম। জেলা কাব লিডার ছালমা আক্তার।
 
জেলা তথ্য অফিসার জনাব জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। ভোলা  জেলার সাতটি উপজেলার  স্কাউটস ও গালর্স গাইডের উপজেলা কমিশনারবৃন্দসহ ৪৫ জন যুব সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে কর্মশালাটি খুব প্রাণবন্ত হয়ে ওঠে।  কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জনাব ডা: মু. মনিরুল ইসলাম মহোদয়, সিভিল সার্জন, ভোলা।  আয়োজনে টাইফয়েডের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের উপর হাতে-কলমে সকলে  শেখানো হয়। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন ের মধ্য দিয়ে টিকাদান কার্যক্রম চলবে। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ)  এবং জেলা প্রশাসক সারা বাংলাদেশে ইতোপূর্বে ভোলা জেলা জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধ টিকায় প্রথম হওয়ায় ইতিবাচক মনোভাব নিয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশনেও প্রথম হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...