বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৪২
৯৬৪
জুয়েল সাহা বিকাশ || নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা থেকে ৬ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার ও নৌ পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৫ কেজি মা ইলিশ ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতরা জলেন, ভোলার সদরের মোঃ রাজিব (২০) , ছোটন (২০) ও পারভেজ (১৪) । এরা সবাই ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও বোরহানউদ্দিনের রাকিব (২১), পারভেজ (১৪) ও শাকিব (১৫)। এরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
শনিবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকার মেঘনা ও বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় তাদের আটক করা হয়।
ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল তথ্য নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সদরের মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার সময় ৩ জেলেকে মা ইলিশ ও জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন আটককৃত জেলে রাজিব ও ছোটনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন তিনি আরো জানান, জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহ্ জুয়েল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ৩ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাকিবকে (২১) ১৫ দিনের কারাদন্ড ও পাভেজ, শাকিবকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। তিনি আরো জানান, মা ইলিশের অভিযান সফল করতে আমাদের অভিযান নিয়মিত চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত