অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বৃদ্ধকে গোবর খাওয়ানোর ঘটনায় যুবক গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৭

remove_red_eye

৮৩৯

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চারা রোপণকে কেন্দ্র করে  এক বৃদ্ধকে নির্যাতন করে রশি দিয়ে খুটির সাথে বেঁধে মুখ দিয়ে গোবর (গরুর মল) খাওয়ানো ও দাঁড়িতে গোবর মেখে ঘন্টার পর ঘন্টা বৃদ্ধকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ১৪ দিন পর শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করা হয়েছে। শনিবার এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মুনসুর (৫৩)বৃদ্ধকে  রশি দিয়ে খুটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি  লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনি জামাই। এঘটনাটি গত ২৫ জুলাই ঘটলে প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে থানার দারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।
এ ঘটনায় এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে । শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামী ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামী করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...