বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪
২৯৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নির্বাচনকালে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনের সময় মাঠে থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটি নির্ভর করবে জনগণের ওপর। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের আর কেউ আটকে রাখতে পারবে না। এরপর রাজনৈতিক দলগুলো—তাদের মধ্যে মতৈক্য তৈরি হলে নির্বাচন আরও সহজ হয়।”
উপদেষ্টা জানান, অস্ত্র উদ্ধারে পুলিশ ইতোমধ্যে বড় সাফল্য দেখিয়েছে। তবে এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রের প্রবণতা তুলনামূলক বেশি। নির্বাচনের আগে আরও অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের পরিকল্পনা রয়েছে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আশাবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, “এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পূজার পবিত্রতা রক্ষা করতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে জামিনে বের হয়ে অনেকেই আবার একই কাজ করছে। সরকার এখন ভাবছে, যেন এসব আসামি সহজে জামিন না পায় সেই ব্যবস্থা নেওয়া যায়।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত