অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অন-লাইন স্কুলের তিন ঈদ দিনের বিনোদন অনুষ্ঠানের সমাপ্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২০ রাত ১২:১৬

remove_red_eye

৭০৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা জেলা শিক্ষা বিভাগ পরিচালিত অন-লাইন স্কুলের তিন দিনের ঈদ বিনোদন অনুষ্ঠান শেষ হলো। বৃহস্পতিবার রাতে অনরাইনে জুম অ্যাপস্ এর মাধ্যমেমূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক। এর উদাহরন সৃষ্টি করেছে অন-লাইন স্কুল। গত এক মাসে এই স্কুল ব্যাপক সাড়া জাগিয়েছে।

গেষ্ট অব অনার বরিশাল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন তকার বক্তব্যে বলেন, এ কার্যক্রম তখনি সার্থক হবে, যখন শিক্ষার্থীরা উপকৃত হবে। সেই স্বার্থকতার পথে এগিয়ে যাচ্ছে অন-লাইন স্কুল।

বিশেষ অতিথির বক্তেব্যে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া অন-লাইন ক্লাসের জন্য প্রয়োজনিয় উপকরণের সহজ লভ্যতার বিষয় তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ আতাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহমান, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন ও প্রেসক্লাব সম্পাদক শিক্ষক অমিতাভ অপু। শিক্ষকদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন, অসীম আচার্য, তাসলিমা বেগম, মনিরুল ইসলাম ।

শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি ব্যক্ত করেন ভোলা সরকারি বালক স্কুলের শিক্ষার্থী মুসফিক, চরফ্যাশন টি ব্যারেট স্কুলের শিক্ষার্থী সাদ । শিক্ষক তাসলিমা বেগম গত এক মাসের সাফল্য নিয়ে একটি তথ্য চিত্র তুলে ধরেন । গত ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এই স্কুল চালু করে জেলা শিক্ষা অফিস।

ইতি মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের সেরা ১৮ জন ও জেলার ২২ জন শিক্ষক প্রতিদিন ৯টি কওে ক্লাস নেন। এই সব ক্লাস ভিউ হয়েছে ৩ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...