অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

৫০২

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর ল্যাবরেটরী স্কুলের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজাপুর ২ নং ওয়ার্ডের সভাপতি মো: নাসির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো: কামাল হোসেন এবং ভোলা সদর-১ আসনের প্রধান নির্বাচনী পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: সালাউদ্দিন, ২ নং ইলিশা ইউনিয়নের মনোনীত প্রার্থী মো: সালাউদ্দিন, এবিএম মোস্তফা কামাল এবং রাজাপুর ইউনিয়নের নির্বাচনী পরিচালক মাস্টার মোঃ মানিক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন সংসদে চালু করতে হলে একমাত্র জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। তারা আরও বলেন, এতে জনগণের কল্যাণ বয়ে আসবে।

কর্মী সমাবেশে প্রায় তিনশত লোক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামী ভোলা সদর মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...