বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৩
২৩০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া আমাদের বড় একটি অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি এনসিপিই তোলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে ভূমিকা রেখেছে, তার যথাযথ মর্যাদা দিতে শিক্ষার্থীদের নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা জরুরি। তাই অন্তর্বর্তী সরকারের সময় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি আমাদের অর্জন হিসেবেই দেখতে হবে।
প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো থেকে শক্তিশালী ছাত্র নেতৃত্ব উঠে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেল আশানুরূপ ফল করতে পারেনি; বিষয়টিকে আত্মসমালোচনার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত এক বছরে সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, নানা অস্থিরতা ও বাস্তবতার কারণে সাংগঠনিক শক্তি অর্জন করা সম্ভব হয়নি। গণঅভ্যুত্থানের দায়ভার আমাদের ওপর এসেছিল। তাই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। যাতে ভবিষ্যতে একই ভুল না হয়।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয় গণঅভ্যুত্থানের পর এক বছর পূর্ণ হয়েছে। এই সময়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। তাই নিজেদের কর্মপন্থা নির্ধারণ, আত্মসমালোচনা ও আত্মমূল্যায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান করণীয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত