অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় সরকারি চাল পাচারের অভিযোগে উনিয়ন সচিব আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২০ রাত ০৯:৪৬

remove_red_eye

৮৬৩

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় ইউপি সচিব ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে রিকসাযোগে সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের ইউপি সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশের বিশেষ অভিযানে সন্ধ্যা ৬ টায় আটক করেছে বলে জানিয়েছেন ওসি। এছাড়াও রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান তিনি।

বুধবার দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ওই ইউপি সচিব রিকসাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজায় সামনে জনতা আটক করে।

রিকসা ড্রাইভার হেলাল জানান, রামনেওয়া লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব স্যার অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেয়। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে স্থানীয়রা আটক করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জানান, জনতার হাতে আটককৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক ইউপি সচিব অহিদুর রহমানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...