অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৩৪৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয়টি সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান। ওজন কম থাকায় তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে একে একে ছয়টি সন্তান প্রসব করেন মকসুদা আক্তার প্রিয়া নামের এ নারী।

প্রিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা এক আত্মীয় জাগো নিউজকে জানান, মকসুদার স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী। আজ সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে একে একে ছয়টি সন্তান প্রসব করেন। ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান।

তিনি আরও জানান, ওজন কম থাকায় ছয় নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে ও বাকি তিনজনকে নীলক্ষেতে অবস্থিত হোমকেয়ার হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১ অ্যাসোসিয়েট অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, ভোরে প্রিয়া নামের এক প্রসূতি এখানে ভর্তি হন। সকাল নয়টার দিকে তিনি ছয় সন্তানের জন্ম দেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি বেবি বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনঅ্যাবিটেবল অ্যাবরশন। তার আগে একটি পূর্ণবয়স্ক শিশু জন্মেছিল, তবে সেটি ডেলিভারির সময় মারা যায়। এবার যে ছয় সন্তান জন্ম নিয়েছে, তাদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম ও তিনজনের ৮০০ গ্রাম।

তিনি আরও বলেন, শিশুদের এনআইসিইউতে রাখা হয়েছে। আমাদের দেশে সাধারণভাবে ২৮ সপ্তাহকে ‘ভায়াবল এইজ’ বলা হয়। এ প্রসূতির ক্ষেত্রে ডেলিভারি আগেই হয়ে গেছে, সাধারণত একসঙ্গে ছয়টি শিশু গর্ভে ধারণ করা স্বাভাবিকভাবে সম্ভব নয়। রোগী ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবন করেছিলেন, যার ফলে একসঙ্গে একাধিক সন্তান ধারণ হয়েছে। জরায়ুর সীমিত ধারণক্ষমতার কারণে আগেভাগেই ডেলিভারি হয়েছে। এখন পুরো বিষয়টি আল্লাহর হাতে, আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও...