অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

দেশের ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতির পক্ষে: ভোলায় মুফতি রেজাউল করিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৫

remove_red_eye

৩১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য পিআর পদ্ধতির বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দেশের বেশীরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়াও বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতির পক্ষে। এর পরও যদি বিএনপি বলে পিআর বুঝে না, তাহলে তাদের রাজনীতি করা উচিত না।বর্তমান সরকারের ঘোষিত মৌলিক সংস্কার হয়েছি কিনা প্রশ্ন্ রেখে তিনি আরো বলেছেন, যদি না হয় তাহলে কেন আগে জাতীয় নির্বাচন? যদি পরিবেশ তৈরি হয় তাহলে ফেব্রুয়ারি ২ মাস আগেও নির্বাচন দিলে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু এতোগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে আমাদের এদেশকে নিয়ে নিশ্চয় উদ্দেশ্য ছিল। সে লক্ষ্য উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয়, গতানুগতি ধারায় যদি সেই জাতীয় নির্বাচন হয়, তাহলে সেখানে আবার ফ্যাসিস্ট তৈরি হবে। আবার ভোট ডাকাতি হবে এবং আমাদের দেশে টাকা বিদেশ পাচার হবে। এর জন্য তো  এতো মানুষ জীবন দেয় নাই।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে তিন দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশে ও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের সঙ্গে একটি ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার মধ্যে ছিলো সংস্কার, বিচার এরপর জাতীয় নির্বাচন। আমরা সরকার প্রধানকে বলবো জাতির কাছে মৌলিক সংস্কারের যে ওয়াদা ছিলো সেটি বাস্তবায়তি হয়েছে? হয়নি। দৃশ্যমান বিচার হয়েছে? হয়নি। তাহলে তিনি জাতীয় নির্বাচন ঘোষনা কেনো করলেন? এটা তাঁর কাছে আমাদের প্রশ্ন। 
মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশ তৈরী হয়, তাহলে ফেব্রুয়ারী কেনো আরো আগেও নির্বাচন দিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা নির্বাচনী পরিবেশ চাই।

মুফতি রেজাউল করিম বলেন, সম্প্রতি ডাকসু নির্বাচন রাজনৈতিক দলের জন্য একটি বড় সিগনাল যে, জুলাইর চেতনায় মানুষ কি চায়। সেখানে ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন এভাবে ধরাশায়ী হবে এটা কেউ কোনো দিন কল্পনাও করেনি। এখানো যদি তারা না বুঝে তাহলে তাদের সামনের ভবিষ্যত রাজনীতি অন্ধকার। 

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...