অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৩০২

জেন-জিদের আন্দোলন, সরকার পতনের সময়ে জারি করা কারফিউ থেকে সরে এসেছে নেপাল। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির শপথের পর সরকার কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।

প্রাথমিকভাবে নেপালি সেনারা শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য অঞ্চলের দীর্ঘদূরত্বের বাসও রওয়ানা দিয়েছে।

কিছু যানবাহন শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাস পার্ক থেকে রাজধানী ছেড়ে যায়। কাঠমান্ডু ভ্যালিতে যানবাহন এবং মানুষের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।

শুক্রবার রাতে শীতল নিবাসে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল কারকিকে শপথ পাঠ করেন। সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে সড়কে নামেন জেন-জি আন্দোলনকারীরা। সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া এবং নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি ওঠে।

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কারকির অন্তর্বর্তী সরকারের কাজ হবে ছয় মাসের মধ্যে সংসদীয় নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে  ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। কর্মকর্তারা জানান দেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...