অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


বোরাহনউদ্দিনে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৪৪৬

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে : দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিন অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও  সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। 
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামে হোসেন চৌধুরী বাড়ির দরজার মাদ্রাসায়  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো  রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গেলো ৪৭ বছর ধরে তৃর্নমূল  অসহায় মানুষের সেবা নিশ্চিত করতে  কাজ করে আসছেন এই এলাকার সন্তান  অধ্যাপক ডা.মো.সিরাজুল ইসলাম।
তাকে সহযোগিতা করছেন শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ডাক্তারবৃন্দ। এই মেডিক্যাল ক্যাম্পে শমরিতা হাসপাতালের মোট ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ মেডিকেল ক্যাম্পে  হাজারো  রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
গ্রামের মানুষ  মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি অধ্যাপক ডা.মো.সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসকের অভাবে গ্রামের মানুষ ঠিকমতো চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে।তাই এই এলাকার সন্তান  হিসাবে এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। বিশেষকরে যারা অসহায় মানুষ, অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি গত ৪৭ বছর ধরে তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজরকরে যাচ্ছি। 
এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে । ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে বলে জানান।
তিনি আরো বলেন,আমি এই এলাকার মানুষের  জন্য কিছু করতে চাই।এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খোকন চৌধুরী, ডা.বাবুল প্রমুখ। 

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...