লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮
২২৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, কলেজ ছাত্রদলের নেতা শহীদ আলামিন ও শহীদ নসু এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি'র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (১০ সেপ্টম্বর) লালমোহন উপজেলা বিএনপি'র কার্যালয়ে উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভা বিএনপি'র সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন পাটওয়ারী। পৌরসভা বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
আলোচনা সভায় আলোচকগণ শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নিয়ে স্মৃতি চারন করে বলেন, ২০০১ সালের ১০ সেপ্টম্বর লালমোহন মোল্লা জামে মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করলে, পুলিশকে মসজিদের পবিত্রতা রক্ষায় জুতা নিয়ে প্রবেশে বাঁধা প্রদান করায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় মুকুল, আলামিন এবং নসু।
এসময় তাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পূর্বে সকাল সাড়ে ৯টায় শহীদ মুকুল, আলামিন ও নসু এর কবর জিয়ারত করেন লালমোহন উপজেলা বিএনপি এর নেতাকর্মীরা।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত