বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫
২৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট (প্রভাবিত) করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনের ফল সঠিকভাবে হলে নিজেদের প্যানেলের ভূমিধস বিজয়েরও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকা সংবাদ সম্মেলনে আবিদুল এ কথা বলেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শুরুর পর সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে আসেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে প্রায় সব প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ বাড়তে থাকে। একজন পোলিং অফিসারকেও অব্যাহতি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বেগম রোকেয়া হল, অমর একুশে হলের ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট দেওয়া হয়েছে। আমরা জানি না কতটা ব্যালট সিলমারা ছিল। নির্বাচন কারচুপি করে উল্টো দায় আমাদের ওপর দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করা হয়েছে।
নিজেদের প্যানেলের কার্ড বিলির অভিযোগের জবাবে ভিপি প্রার্থী বলেন, একজন ভোটারের ৪১টা ভোট দিতে হয়। ৪১টা ব্যালট মনে রাখা সম্ভব না। এজন্য আমরা লিখে দিয়েছিলাম।
জামায়াত-শিবিরের অনেক নেতা ক্যাম্পাসে এসেছেন উল্লেখ করে আবিদুল বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জামায়াত-শিবিরের কর্মীরা উপস্থিত হয়েছে। তাদের নিবারণ করার আহ্বান জানাই।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত