অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৩

remove_red_eye

১৯১

নেপালে চলমান অস্থিরতার কারণে ভ্রমণ এড়িয়ে চলতে এবং ঘরে অবস্থান করার জন্য দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে জরুরি সতর্কতা জারি করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস।

এক বার্তায় দূতাবাস, অন্তর্মুখী যাত্রী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সবাইকে হোটেল বা বর্তমান অবস্থানস্থলে থাকার পরামর্শ দিয়েছে এবং বিদ্যমান নিরাপত্তাজনিত কারণে নেপালে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।

জরুরি সহায়তার জন্য সাদেক (+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯) এবং সরদা (+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১)-এই দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নেপালে ‘জেন জেড আন্দোলন’ এর প্রেক্ষিতে এই সতর্কতাটি জারি করা হল। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন নিয়ন্ত্রক আইন অনুযায়ী নিবন্ধন না করায়, দেশটির সরকার সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে এই আন্দোলনের সূত্রপাত।

কাঠমাণ্ডুতে কমপক্ষে ১০ হাজারেরও বেশি তরুণ, মূলত শিক্ষার্থীরা, দুর্নীতি, সুযোগের অভাব, শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং ডিজিটাল সেন্সরশিপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন।

বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। যা নেপালে কয়েক দশকের মধ্যে একদিনে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...