অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলায় আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫১১

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২০ সকাল ১১:৪২

remove_red_eye

৫৩৭

অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৫ জন ও ১ জন বোরহানউদ্দিনের বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১১ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫১১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৩৩ জনের মধ্যে সুস্থ ১৬৫ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩০ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ২৭ জন, লালমোহনে আক্রান্ত ৫১ জনের মধ্যে সুস্থ ৩৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ ২২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৫০৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪ হাজার ৪৪৭ জনের। এছাড়া ৫৬ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

আরও...