অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় দৌলতখানে এক জেলের কারাদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

১০৪০

দৌলতখান প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মা ইলিশ শিকার করায় আলাউদ্দিন (৩৫) নামে এক জেলেকে আটক করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা ও এক হাজার মিটার ইলিশ জাল জব্দ করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমান নার্থ।
তথ্য নিশ্চিত করে দৌলতখান উপজেলার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।