বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫
২২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও তাঁর প্রিয় বিড়ালের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) পোস্ট করা ছবিতে দেখা গেছে, একদিকে কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করছেন তারেক রহমান, অন্যদিকে কোমল ছোঁয়ায় বিড়ালকে আদর করছেন।
এদিকে ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও এই ছবি নিয়ে উষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান।’ ছাত্রদল ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি সেলিনা সুলতানা নিশিতা ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাইয়া’। সঙ্গে জাতীয় পতাকার ছবি জুড়ে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় রাজনীতিতে এখন প্রধান নেতা। দেশ ও সমাজের রাজনীতির বিষয়গুলো যেমন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনই তার ব্যক্তিজীবনেও মানবিকতার প্রকাশ ঘটছে। প্রিয় পোষা প্রাণী বিড়ালকে যত্ন ও আদরে রাখার মাধ্যমে তার সহমর্মী সত্তার এক কোমল দিক ফুটে উঠেছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত