বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮
৪৩৬
প্রেস বিজ্ঞপ্তি : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ আগস্ট ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মরিয়ম বেগম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, যৌতুক, নারীর অধিকার, শিক্ষা ও ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং গুজব-অপপ্রচার রোধসহ নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
আয়োজকরা জানান, “তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার” বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের নারী সমাবেশ আয়োজন করা হচ্ছে।
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী
২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত