অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৪ই জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না: আসিফ মাহমুদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

১৮৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, গণঅধিকার পরিষদের কর্মসূচিকে যদি মব বলেন, তাহলে কেউ কাল বিএনপি, জামায়াত কিংবা এনসিপির কর্মসূচিকেও মব বলা শুরু করবে।

এসময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখবো।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।

এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।

তিনি আরও বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটিসবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু সুন্দর আয়োজন আমরা করতে পারব।

আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আদালত ন্যায় ইনসাফের জায়গা। সেখানে ধরনের হামলা নিন্দাজনক।

তিনি বলেন, সম্প্রতি আদালতের বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যাপারে কঠোর হতে।

বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রা আসার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় এক সমর্থকের মৃত্যু

বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রা আসার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় এক সমর্থকের মৃত্যু

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চ বিলাসী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট : ভোলায় গোলাম পরওয়ার

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চ বিলাসী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট : ভোলায় গোলাম পরওয়ার

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরফ্যাশনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

চরফ্যাশনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করেছি: অর্থমন্ত্রী

বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করেছি: অর্থমন্ত্রী

আরও...