অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে বিনামূল্যে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আমরা নিশ্চিন্ত’ উদ্বোধন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২০ সকাল ১১:৩৮

remove_red_eye

৬৭৮

চরফ্যাসন প্রতিনিধি:  “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে ভোলার চরফ্যাসনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আমরা নিশ্চিন্ত’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এ প্রকল্পের উদ্বোধন করেন।

ব্রিটিশ সরকার ও জনগণের পক্ষ থেকে টকধরফ এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন এর কারিগরি সহায়তায় এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইডি) এর তত্বাবধানে স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আমরা নিশ্চিন্ত’ বিনামূল্যে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সুবিধা দিচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য সমন্বয়কারী পিএইচডি-ইএইচডি প্রকল্পে ফিল্ড কো-অর্ডিনেটর জাকির হোসেন ও রেজাউল করিম ভ‚ঁইয়া, আরএইচ স্টেপ এ.কে.এম. জাহিদুল ইসলাম, ডিআরআরএ এর সুখেন চন্দ্র সরকারসহ সরকারী ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মনীত সংবাদিকগণ।

সংস্থার কর্মকর্তাগন বলেন, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় প্রস্তুতি ও সহায়তা পরিকল্পনা (এনপিআরপি) কে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত স্থানীয় কোভিড-১৯ মহামারী মোকাবেলা কমিটির সাথে সমন্বয় করে ইএইচডি প্রকল্প বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তারা বলেন, এই প্রকল্পের আওতায় পরিবারের ৬ জন সদস্যের জন্য সর্বোচ্চ বিশ হাজার টাকার স্বাস্থ্য বীমা রয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা, হাসপাতালে ভর্তি, মাতৃত্বকালীন সুবিধা ও জীবন বিমার ক্ষেত্রে এর সুবিধা পাওয়া যাবে। এ পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগে প্রায় ৪০০০ এর বেশি প্রতিবন্ধীসহ মোট ২ লক্ষ্য ৩০,০০০ মানুষ “আমরা নিশ্চিন্ত” প্যাকেজে নিবন্ধিত হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...