অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে স্ত্রী ও সন্তান হত্যার দায়ে দুজনের আমৃত্যু কারাদণ্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৩

remove_red_eye

৪৪৪

চরফ্যাসন প্রতিনিধি: স্ত্রী জাহানারা বেগম ও শিশু পুত্র আবিরকে (৮) হত্যার দায়ে স্বামী মাহাবুব আলম ওরফে মাফু ও দেবর ইব্রাহিমকে আমৃত্যু  কারাদন্ডের৷ পাশাপাশি ২০হাজার টাকা করে জরিমানা করা হয়। চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতে এ রায় প্রদান করা হয়েছে। এই মামলায়  অপর আসামী মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয় । 
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামী মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে। 
বুধবার (৩ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় অতিরিক্ত  দায়রা জজ মো: শওকত হোসাইনের আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।  
মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ ও আসামী পক্ষে এডভোকেট ছিদ্দিক মাতাব্বর এবং এডভোকেট  মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন।  ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করলে রাস্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট হিরোন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জানা যায়, ২০১৮ সালে চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা করে স্বামী ও দেবর। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা হত্যার দায় স্বিকার করে জবানবন্দি দেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...