অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

২৭৬

আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি লালমোহন বাজারের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী। 
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, বিএনপি নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই সফলতার গল্প ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। ভোলা-০৩ আসন থেকে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠানোই এখন প্রধান লক্ষ্য।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...