অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলার ধনিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিচ্ছেন কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন

মো: ইয়ামিন

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০

remove_red_eye

২২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ভোলার গ্রাম-গঞ্জে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন।

২ সেপ্টেম্বর (সোমবার) তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি অসুস্থ দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন, প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

হায়দার আলী লেলিন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কারে এই ৩১ দফা বাস্তবায়িত হলে এর সুফল ভোগ করবে দেশের সকল মানুষ। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে এই কর্মসূচি সম্পর্কে সচেতন করছি।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুল ইসলাম মিলন, ফেরদৌস বাহাদুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...