অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় র‌্যাবের অভিযানে জ্বিনের বাদশা’ কামাল আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮

remove_red_eye

২৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল উদ্দিন মীর (৪৭) নামে এক ব্যক্তিকে ভোলায় আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।
 সোমবার রাত ৮ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে। র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়েছে,পারিবারিক সমস্যার সমাধানের নাম করে কামাল উদ্দিন মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং দীর্ঘদিন ধরে এভাবেই অনেকের সাথে প্রতারণা করে আসছিলেন। অনলাইনে তার দেয়া এমন একটি বিজ্ঞাপন দেখে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলম পারিবারিক সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন।পরে আটককৃত কামাল ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গত ৭ ফেব্সরুয়ারী থেকে ৫  এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক বিকাশ নাম্বারের মাধ্যমে মোট ৫৩ লাখ পাঁচ হাজার  টাকা হাতিয়ে নেন। 
পরবর্তীতে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এরপর আদালতের নির্দেশে  ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের ভিত্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে কামাল উদ্দিন মীরকে আটক করে। এছাড়াও  জীনের বাদশার পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...