বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫
২৪১
মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় সিরামিক কোম্পানির ১৮ শ টন কাঁচামালবাহী কোষ্টার জাহাজ ডুবি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্সগ্লোরি-১ কোষ্টার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা চালক মাষ্টার সকলেই উদ্ধার হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়ার জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি।
কোষ্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি-১ এর সুকানি মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয়র প্রত্যক্ষদর্শীরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ২৯ আগষ্ট দিনে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পর দিন ৩০ আগষ্ট শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোর ৪ টার দিকে দিকে বিপরীত দিক থেকে আসা এম ভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে। জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে মেঘনা নদীর তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন।

আজ সোমবার সকালে দেখা যায়, জাহাজটির চার ভাগের তিন ভাগ পুরোপুরি ডুবে গেছে। এখন শুধু মাষ্টার ব্রীজ চালকের রুম ও মাস্তুল দেখা যায়। জাহাজটি ডুবতে আরও ৪/৫ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই জাহাজে মীর সিরামিকসের প্রায় ১৮ শ টন কাঁচা মাল রয়েছে।
জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন।

এ ব্যাপারে ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি শাহিন উদ্দিন (পিপিএম) সাংবাদিকদের জানান, তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ডুবে যাওয়া জাহাজের ষ্টাফদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। তবে জাহাজ টি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোষ্টার জাহাজের পক্ষ থেকে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত