অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২০ সকাল ১০:৩৬

remove_red_eye

৯২৯

মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাড়ির উঠনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশুরা হলেন, মোঃ মাইনুদ্দিনের মেয়ে রিমা (৩) ও মোঃ রিয়াজের মেয়ে রিনা (৫)। এরা দুইজন হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা ও  প্রতিবেশী।

স্থানীয়রা জানান, বিকেলে রিমা ও রিনা বাড়ির উঠনে খেলা করছিলো। কোন এক সময় তারা খেলতে খেলতে উঠনের পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে দুইজনকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ শিপন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।