বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩
২৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে দিনব্যাপী এ বর্ণাঢ্য পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠঅনের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই মেলার আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস’র উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর। স্থানীয় সমাজসেবক মোঃ মালেক মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের জন্য পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই মেলায় সচেতনতামূলক পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত