বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৮
২১৯
গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এ ঘটনার আমরা তদন্ত চাই।
আবদুল মঈন খান আইসিইউতে নুরকে দেখার পর চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা জানতে চান।

এর আগে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরুল হক নুরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন। নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ডা. রফিকুল ইসলাম।
এদিকে, এক বিবৃতিতে নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত