অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দেশে এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখা যাচ্ছে: সেলিমা রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৪

remove_red_eye

১৬৪

এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

তিনি আরও বলেন, যে পদধ্বনির আওয়াজে ‘মব’ সৃষ্টি করা হচ্ছে।

বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমরা একটি দুঃশাসনকে পালাতে বাধ্য করেছি, কিন্তু বর্তমানে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে রয়েছি।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি'র পেছনে একটি ষড়যন্ত্র চলছে। বিএনপি সব সময় অধিকার নিয়ে কাজ করেছে, আর সেই অধিকার হলো জনগণের ভোটাধিকার। ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছে। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তাকে নিঃশেষ করে দেওয়ার সব চেষ্টাই স্বৈরাচার সরকার করেছিল।

প্রধান অতিথি বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের দিনে আমাদের ইলিয়াস আলী কে মনে পড়ে, চৌধুরী আলমকে মনে পড়ে। এমন আরো অনেকের খোঁজ আমরা আজও পাইনি। গত দশ বছর ধরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। অথচ আজ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা সেই স্বৈরশাসকের পদধ্বনি শুনতে পাই। কিন্তু আমরা জানি,দেশের জনগণ তা হতে দেবে না।

তিনি আরও বলেন, ছাত্রনেতা নূরের অবস্থা আজ খুবই খারাপ। এই যে অরাজকতা,আইনশৃঙ্খলার যে অবনতি,তার জন্য দায়ী কারা?তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে।

গত দশ বছর ধরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। অথচ আজ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর সুদূর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের তৃণমূলকে যেভাবে সু-সংগঠিত করে রেখেছেন। আজকে তৃণমূলে গেলে দেখা যায়, মানুষ নির্বাচন না পেয়ে অস্থির হয়ে আছেন। ভোটের মাধ্যমে তারা বিএনপিকে রাষ্ট্রক্ষমতা দেখতে চায়। কিন্তু নির্বাচনকে বানচাল করতে কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে, যাদের  পায়ের তলায় মাটি নেই, জনসমর্থন নেই। বিএনপি'র তৃণমূতের নেতারা সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনকে সুন্দরও সুশৃঙ্খলভাবে সফল করাতে সাহায্য করবে।

সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতারাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...