এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২০ রাত ১১:০৩
৮৮৭
লাঠিয়াল বাহিনীর হামলায় আহত-৪
এআর সোয়েব চৌধুরী,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জমি জবর দখলকে কেন্দ্র করে হাওয়ানুর বেগম (৬৫) নামের এক বৃদ্ধার চোখে উৎপাটনের চেষ্টা করা হয়েছে। এসময় লাঠিয়াল বাহিনীর হামলায় ৪জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন হাওয়ানুর বেগম (৬৫), ইলিয়াস আখন (২৪), পারভেজ আখন (৪৫) ও জাকির শিকদার (৩৫)। আহত হাওয়ানুর বেগমকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃদ্ধা হাওয়ানুর বেগমের ছেলে মো.পারভেজ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, রসুলপুর মৌজার ২৫৯০ নং খতিয়ানের ১৮৯/১ এর দাগে আমার মা হাওয়ানুর,খালা আঞ্জুরা বিবি, মালেকা পারভীন, শাহেরজান বিবি ও মামা আব্দুস সোবহান এবং কাজল বেপারীর এক একর ওয়ারিশি সম্পত্তি রয়েছে। যা সরকার খাস খতিয়ানে নিয়ে গেলে আমি ওয়ারিশদের সাথে পরামর্শ সাপেক্ষে আমার নামে বন্দবস্ত নেই। আমাদের পূর্বপুরুষ আমল থেকে আমরা পরিবার নিয়ে ওই জমিতে র্দীঘ ৫০ বছর যাবত ভোগদখল করছি। এই জমিতে প্রতিপক্ষ রফিকুল ইসলাম সাঝী গং ১নং খতিয়ানের ১৮৮ দাগে ৪০ শতাংশ জমি খরিদ করে। বর্তমানে আমাদের অন্যান্য দাগের ভোগ দখলি জমিতে তারা দেড় একর জমি দাবি করে পূর্বে কয়েকবার হামলা ও মামলা করে হয়রানি করে। পরে সেই জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা সালিশ ফয়সাল করে দিলেও রফিকুল ইসলাম সাঝী গং সালিশ ফয়সালা উপেক্ষা করে আমাদের ওই জমি জোর জবর দখলের পায়তারা করে। পরে উপজেলা ভূমি কমিশনার বরাবর অভিযোগের প্রেক্ষিতে সাহিন আহমেদ উভয় পক্ষকে ডেকে আদালতে চলমান মামলার রায় না হওয়া পর্যন্ত যারযার জায়গায় অবস্থান করার নির্দেশ দেন।
কিন্তু সোমবার (২৭জুলাই) সকালে ভূমি কমিশনারের নির্দেশনা অমান্য করে আমাদের ওই জমিটি জবর দখলের পায়তারা করে।
এসময় আমার মাছের ঘেরের শ্রমিককে রিফিকুল ইসলামের নেতৃত্বে মারধর করলে খবর শুনে আমি ছুটে যাই এবং বাধা দেয়ার চেষ্টা করলে রফিকুলের ছেলে হুমায়ুন সাঝী,শাকিল, হাসেম,শাহিদা বেগম, হনুফা বিবি'সহ আরও ১০/১২ জন মিলে আমাকে মারধর করে। এসময় আমার ছোট ভাই মো. ইলিয়াস সহ মা হাওয়ানুর বেগম ও জাকির শিকদার আমাকে উদ্ধার করতে আসলে তারা আমাদের সকলকে লাঠিসোঁটা ও দ'সেনি দিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে এবং লোহার রড দিয়ে ছোট ভাই ইলিয়াসের মাথা ফাটিয়ে দেয় ও মা হাওয়ানুরের চোখে দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় এলাবাসী আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এ অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম সাঝীর ছেলে মোঃ হুমায়ুন সাঝী বলেন, ওই জমিটি নিয়ে আদলত চলমান তবে পারভেজ আখনসহ তার লোকজন সেখানে কাজ করছিল আমি মোবাল ফোনে ভিডিও করলে তারা এসে আমার ফোনটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের সাথে মারামারির ঘটনা ঘটে।
তবে পারভেজ আখন আরও বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে ঘেরের ঘাস লতাপাতা পরিস্কারের জন্য সেখানে শ্রমিক পাঠাই।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি মামলার এজহার কপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক