চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২০ রাত ১১:০১
৬৯০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের চর কুকরি মুকরিতে র্যালী, আলোচরা সভা, উপকরণ বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সোমবার ব্যপক উৎসাহ উদ্দীপনার সহীত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে। মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই ¯েøাগান কে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চঅঈঊ প্রকল্পের আওতায় “মৎস্য ও মৎস্যজাতপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উপকুলীয় জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের কাজের অংশ হিসেবে চর কুকরিমুকরিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উৎযাপন করা হয়। মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রুহুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মারুফ হোসেন মিনার, চর কুকরি মুকরি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, চর কুকরি মুকরি ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ফোরকান হাওলাদার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, সহকারী পরিচালক আনিসুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পোনা অবমুক্তকরণ শেষে কুকরি রেস্ট হাউজে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চরফ্যাশন মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চরফ্যাশন জনাব মারুফ হোসেন মিনার, চর কুকরি মুকরি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হাসেম মহাজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক জনাব আজাদ হোসেন। অনুষ্ঠান শেষে ০৫ জন মৎস্য খামারীদের মাঝে সাইকেল, ক্যাপ, ছাতা এবং মাটি ও পানি পরীক্ষার জন্য ডিও মিটার, পিএইচ মিটার, রিফ্রাক্টোমিটার, টিডিএস মিটার এবং অ্যামোনিয়া টেস্ট কীট বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত