বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০১৯ রাত ১১:০৪
১০৯২
হাসাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমীতে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি, ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী। জেলা প্রশাসন সেমিনারের আয়োজ করে।
এখানে প্রধান অতিথি বলেন, ভূমি সেবা আরো জনবান্ধব করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাই ভূমির সমস্যা দূর করতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উপর জোর দেয়া হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের উত্তম চর্চা করতে হবে। একইসাথে ভূমি সংক্রান্ত সকল অসচ্ছতা দূর করে সচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে আনার কাজ চলছে। এ ক্ষেত্রে যারা অনিয়ম করবে কাউকেই ছাড় দেয়া হবেনা।
জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আনিছ মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমূখ।সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের জমির নানা সমস্যা তুলে ধরেন। সভার শুরুতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভূমি সচিব ভূমিহীনদেরকে ফুলের তোড়াদিয়ে শুভেচ্ছা জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত