অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে মৎস্য সপ্তাহে মাছের পোন অবমুক্ত ও উপকরণ বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২০ রাত ১০:১৫

remove_red_eye

৯৪১




তজুমদ্দিন প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর তজুমদ্দিনে মাছের খামার অবমুক্ত করেছে। এছাড়া মৎস্যজীবিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  মোশারফ হোসেন দুলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। এর আগে মৎস্যজীবিদের মাঝে মাছের খাবার উপকরণ ও নেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।