অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার মেঘনায় ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২০ রাত ০৮:০৬

remove_red_eye

১২১৩

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর পাড় ভেঙে নদীতে পড়ে মো: জসিম উদ্দিন (৪০) নামের এক জেলে নিখোঁজ হওয়ার ৭২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বেতুয়ালঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত ওই জেলে আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাসিন্দা মহসিন বেপারীর ছেলে।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, গত শুক্রবার  মেঘনা নদীতে জালে দিয়ে মাছ ধরার সময় নদীর পাড় ভেঙ্গে পড়া মাটির বিশাল স্তুপের নীচে চাপাপড়ে মেঘনায় হারিয়ে যায় জেলে জসিম উদ্দিন। এরপর পুলিম ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। আজ  রোরবার সন্ধ্যায় মেঘনা নদীতে ওই জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করেছে বলেও জানান তিনি।