অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে: ইসহাক দার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

১৮৩

বাংলার কণ্ঠ ডেস্ক : পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’হিসেবে অভিহিত করেছেন। ইসহাক দারের দৃঢ় বিশ্বাস, এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতির সঞ্চার করবে। আরও সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়বে।

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে ইসহাক দার তার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ আশাবাদের কথা বলেন। গত শনিবার দুপুরে ঢাকা এসেছিলেন ইসহাক দার। রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ছাড়েন।

বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন ইসহাক দার।

বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এগুলো হলো কূটনৈতিক ও অফিশিয়াল (সরকারি) পাসপোর্টধারীদের জন্য ভিসা না লাগার চুক্তি, সংস্কৃতি বিনিময়, দুই দেশের সংবাদ সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও গবেষণাপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা ও বাণিজ্য সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করার পাশাপাশি ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রাতরাশ বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে।

রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে তাঁদের বাসায় যান।

সফরের প্রথম দিনে ইসহাক দার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির তিনটি প্রতিনিধিদলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

এক্সে ইসহাক দার লেখেন, সপ্তাহান্তে বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছেন তিনি। সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, বুদ্ধিজীবী, গবেষণাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে পূর্ণ মিল ছিল। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল উচ্চ পর্যায়ের সফরবিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবনের বিষয়টি ছিল।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি দেবে। সব খাতে পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় আরও বাড়বে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...