অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় খালে বাঁধ দিয়ে মাছচাষ, জলাবদ্ধতায় অনাবাদি ৫ হাজার একর জমি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২০ বিকাল ০৪:৩৫

remove_red_eye

৮৮৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার দুটি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছচাষ ও একটি খালে বাঁধ দিয়ে সংস্কার কাজ করায় পৌর এলাকার দুটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নে দীর্ঘ দিনের জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার একর জমি অনাবাদি থাকার পাশপাশি কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে । শুক্রবার  দ্রুত খালের অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি নিস্কাশনের দাবি জানিয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। এরা ভীড় জমান কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানদেও বাড়িতে। পৌর এলাকার ২ ও ৩ নং ওয়ার্ডের সীমানায় আলগী বিল ও ধনিয়া-শিবপুর ইউনিয়নের কালিকীর্তিসহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের দুর্বিসহ অবস্থা দেখা যায়। শিবপুরের কালিকীর্তি চন্দ্রকোনা মোড়ের বিল্লালের দোকানের পেছনে রয়েছে সরকারি খাল। ৭ কিলোমিটার দীর্ঘ খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন কয়েকজন।

মিজান সিকদার, হারুন মাঝি, ইদ্রিস এরা বাঁধ দিয়ে মাছ চাষেল পাশপাশি বাড়ির রাস্তা করেছেন। সালাম মিয়া ( কাঠাল সালাম) একই কাজ করেন। অপরদিকে শিবপুরের বেড়ি বাঁধ এলাকায় ঝিল্লুর নামের একজন ওই খালের মুখেই মাছের ঘের করেছেন। এ ছাড়া পৌরসভার মধ্যে ভোলার খালে বাধ দিয়ে খালের দু পাশে পাইলিং করা হচ্ছে। এ সবের কারনে দু মাসের টানা বৃষ্টিতে পানি বন্দী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার।

ধনিয়া আলগীর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউছুফ জানান, তারা এক হাটু পানিতে বাস করছেন। ওই এলাকার ইউপি মেম্বার আলমগীর জানান, তিনি কৃষি চাষের খামার করে কয়েক লক্ষ টাকা লোকসানের মুখে পড়েছেন। রাঙাবন নার্সারীর মালিক মোঃ জামাল উদ্দিন ও মোঃ সফিক জানান, তাদের নার্সারি পানিতে তলিয়ে গেছে। করোনাকালীন সময়ে বিক্রি নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাবদ্ধতা।

পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খোকন ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন জানান, প্রতিদিন শত শত মানুষের দুর্ভোগের কথা শুনতে হচ্ছে। অবৈধভাবে যারা বাঁধ দিয়ে মাছ চাষ করছেন, ওই সব বাঁধ কেটে দেয়া ছাড়া উপায় নেই। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন ওই দুই কাউন্সিলর।

শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জানান, তার এলাকার মানুষও জলাবদ্ধতার মধ্যে রয়েছেন। খালের বাঁধ দিয়ে যারা মাছ চাষ করছেন তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আরও...