অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়: রুমিন ফারহানা প্রসঙ্গে সারজিস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৩১১

বাংলার কণ্ঠ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) কীভাবে সারাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ইসিতে রুমিন ফারহানার কর্মীরা এনসিপির এক নেতাকে মারধর করেছেন উল্লেখ করে তিনি বলেন, টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে নির্বাচন কমিশনে হওয়া মারামারির পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, একদিকে রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে অন্যদিকে রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।

সারজিস বলেন, টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।

টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়: রুমিন ফারহানা প্রসঙ্গে সারজিস

ইসিতে ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে মারামারির একটি ভিডিও আপলোড করে সারজিস ওই পোস্টে লেখেন, ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা।

বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার মুলুক তার বানাতে চায়?

এ সুযোগ আর দেওয়া হবে না উল্লেখ করে সারজিস লেখেন, ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারাদেশে অন্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?

সুত্র : জাগো নিউজ

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...