অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জমির বিরোধে হামলা দোকান লুট, ৭০ বছরের বৃদ্ধসহ আহত ৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২০ দুপুর ০২:৩৯

remove_red_eye

৮০৩

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা দোকান লুট করার অভিযোগ ওঠেছে লোকমান মাতাব্বর গ্রুপের বিরুদ্ধে। এতে আহত হন ৫ জন। আজ শুক্রবার ভোলা হাসপাতালে চিকিৎসাধিন আহত ৭০ বছরের বৃদ্ধ আনসার আলী জানান, তাদের আড়াই একর চাষের জমি জোরপূর্বক দখল করতে চায় লোকমান গ্রুপ। এ নিয়ে মামলা চলছে। মামলা উপেক্ষা করে ফের একদিন আগে বহিরাগত লোকজন নিয়ে জমি চাষ শুরু করে লোকমান গ্রুপের। এ সময় বাধা দিলে হামলা করে। পরবর্তিতে আনসার আলী তার ছেলের ইলেকট্রনিকস এর দোকানে অবস্থানকালে ফের ওই দোকানে সকাল ১০টায় হামলা করে এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আনসার আলীকে পিটিয়ে হাতপা ভেঙে দেয়। আহত হয় মোস্তফাসহ আরো কয়েকজন। লোকমান মাতাব্বচরের ছেলে টিটু হামলার বিষয় অস্বীকার করেন। এ ঘটনায় ভোলা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি এনায়েত হোসেন। জেলা কৃষক লীগ সভাপতি মোঃ মনোয়ার হোসেন জানান, লোকমান মাতাব্বরসহ ছেলে টিটু, জামাই আলামিন এলাকায় একের পর এক সন্ত্রাসী কাজ করে বেড়াচ্ছে। গত বিএনপি আমলেও এদের অত্যাচার নির্যাতনে এলাকার  মুখখুলতে সাহস পেত না।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...