অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে মোসা. তাসলিমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ওই গৃহবধূ। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী।
জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ তাসলিমা বেগম। গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেন তিনি। এ সময় তার স্বামী আলমগীর টর্চলাইট জ্বালিয়ে দেখেন একটি সাপ তাদের বিছানার পাশে পড়ে রয়েছে। পরে শুক্রবার ভোরে তিনি স্থানীয় এক ওঝাকে খবর দেন। ওঝা গিয়ে বিষ নামানোর চেষ্টা করলে ওই গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে যায়। তখন ওই ওঝা গৃহবধূকে হাসপাতালে নিতে বলে চলে যান। এরপর গৃহবধূ তাসলিমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...