বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২০ রাত ০৯:৩৮
৮৭৩
আকতারুল ইসলাম আকাশ : ভোলার ইলিশা গরু হাটে কিছুটা বেচা বিক্রি বেড়েছে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বেপারীরা গরু কিনতে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত ছোট গরুর চাহিদা বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। তবে দাম নিয়ে হতাশ প্রকাশ করছেন বিক্রিতারা।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সাধারণত ক্রেতাদের পাশাপাশি বেপারীরাও গরু ক্রয়-বিক্রয় করতে শুরু করেছেন। অনেক ক্রেতাই হাটে ছোটাছুটি করে নিজের সাধ্যমতো কিনছেন গরু। তবে বড় গরু বেচাকেনা হতে তেমন একটা দেখা যায়নি। যদিও প্রতিবছর ঈদুল আজহা এলেই বড় গরু কিনতে দেখা গেছে অনেকই। তবে এবার করোনা ভাইরাসের কারণে মানুষ আয় উপার্জনের কথা চিন্তা করে নিজের সাধ্যমতো ছোট গরুর প্রতি আগ্রহ বেড়েছে। তবে দাম কম বলায় লোকসানের সম্মুখীন হতে পারেন বলে জানান বিক্রেতারা। হাটে গরু নিয়ে আসা বিক্রয়তাদের সাথে কথা বলে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষের আয় উপার্জন বন্ধ হাওয়ায় নিজেদের সাধ্যমতো বেশির ভাগ ক্রেতাই ছোট গরু কিনছেন।দু'একজন ছাড়া বড় গরু তেমন কেউই কিনছেন না। তবে বিক্রেতারা জানান, হাটে ছোট গরুর চাহিদা বেশি থাকলেও তার ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। এতে হতাশ প্রকাশ করেন তারা । হাটে গরু নিয়ে আসা বিক্রেতা ফরিদুল ইসলাম বলেন, গত কোরবানির ঈদে তিনি লাল রংয়ের দুইটি ষাঁড় ১ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন। তবে আজকের হাটে তার সেই দুটি গরু মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বলছেন ক্রেতারা।
শাহাজাহান নামের আরেক বিক্রেতা জানান, তিনি প্রায় ৮ মাস আগে ৯০ হাজার টাকায় একটি গরু কিনেন। তবে আজকের বাজারে সেটি মাত্র ৭০ হাজার টাকা বলছে ক্রেতারা।
বাজার ঘুরে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষের আয় উপার্জন বন্ধ থাকায় বড় গরুর প্রতি চাহিদা নেই তাদের। তবে ছোট গরুর দাম চাহিদার মধ্যে হলে তা ক্রয় করছেন তারা।
হাটের ইজারাদার মো. বশির আহমেদ বলেন, আজকের হাটে কিছুটা বেচাকেনা হচ্ছে। তবে বড় গরু কেউই কিনছেন না। সবাই ছোট গরু কিনছেন। তবে ক্রেতারা ছোট গরুর দাম কম বলায় হতাশ বিক্রয়তারা। তবে তিনি ধারণা করছেন, ঈদের আগের হাটে বড় গরু বেচাকেনা কিছুটা বাড়তে পারে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত