দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২০ রাত ০৮:৫৫
৬৩৭
দৌলতখান প্রতিনিধি : ভোলায় যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার শীর্ষক সংবাদ গত ২২ জুলাই বাংলার কণ্ঠে প্রকাশের পর দৌলতখানে নীতিমালা লঙ্গন করে যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপী পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ।
জানা যায়, বৃহস্পতিবার বেলা এগারোটায় পৌরশহরের দক্ষিণ ও উত্তর মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ। এ সময় স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিস্ফোরক লাইসেন্স না থাকা, পরিমাণের চেয়ে বেশি মজুদ রাখা ও কার্যকরী অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায়, আল বারাকা ফার্ণিসার্সকে ২ হাজার, জাহাঙ্গীর ট্রেডার্সকে ২ হাজার,আলম পার্টস স্টোরকে ২ হাজার, মেসার্স মা স্টোরকে ২ হাজার ও আয়ূব আলী মুন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভিন্ন এক অভিযানে মাস্ক পরিধান না করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মন্নান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুর্নিদিষ্ট বিধিমালা আছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সাবধান না হলে পরবর্তীতে অধিক জরিমানাসহ জেল দেওয়া হবে বলেও জানান তিনি। অভিযানকালে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন ও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক