অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ সকাল ১১:০২
৯০০
অচিন্ত্য মজুমদার: ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে পরিবারের দুই ছেলেকে নিয়ে গৃহবধু রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায়ই মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে চর কচ্চপিয়া ৫নং ওয়ার্ডে তারা নতুন ঘর তুলেছিলেন। এছাড়া অতিরিক্ত কাঠ, ঢেউটিন ও জ্বালানী কাঠ ঘরের মাচায় উঠিয়ে রেখেছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত