দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ রাত ১১:৪৪
৩০৪
দৌলতখান প্রতিনিধি : ভোলা- বাংলাবাজার সড়কে ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপশহর বাংলাবাজার সংলগ্ন উত্তর পাশে বিশ্বাস বাড়ীর নতুন মসজিদের সামনে সংঘর্ষের এ ঘটনায় ঘটে। এসময় ইউসুফ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তিনি বিশ্বাস বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় মাথার মগজ বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়দের দাবি, বাড়ি ফেরার পথে ভোলা সদর থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী ট্রাক সড়কে ইউসুফের মোটরসাইকেলকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে সে। একপর্যায়ে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত